নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশে বড় জাপানি বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়নের আশা রাষ্ট্রদূতের

রিপোর্টারের নাম
- আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
- ৩২ বার দেখা হয়েছে


বাংলাদেশে পাইপলাইনে থাকা কয়েকটি বড় জাপানি বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। তিনি জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও ব্যবসায়িক অংশীদার হিসেবে উল্লেখ করেন।
রোববার ঢাকার গুলশানে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২১তম বার্ষিক সাধারণ সভায় রাষ্ট্রদূত শিল্পের বহুমুখীকরণ, আপস্ট্রিম শিল্পের বিকাশ, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক বাধা কমানো এবং তরুণদের কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব দেন।
ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিকেও দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: UNB; ৫ অক্টোবর ২০২৬।
এই ধরনের আরও নিউজ






Leave a Reply