নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে
সামুদ্রিক টার্মিনালে এলএনজি সংরক্ষণ ট্যাংক ও অবকাঠামো

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে জাহাজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর আবার শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানিয়েছেন, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এলএনজি কার্গো থেকে গ্যাস স্থানান্তর সফলভাবে পুনরায় শুরু হওয়ার পর সরবরাহ স্বাভাবিক হয়।

তিনি জানান, দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ দাঁড়ায় ২,৫২৫ মিলিয়ন ঘনফুট প্রতিদিন (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় উৎস থেকে আসে ১,৬০৭ এমএমসিএফডি এবং পুনরায় গ্যাসে রূপান্তরিত এলএনজি (আরএলএনজি) থেকে আসে ৯১৮ এমএমসিএফডি। সরবরাহ আরও বাড়তে পারে বলে তিনি জানান।

পেট্রোবাংলার কর্মকর্তার ভাষ্য, শিল্প ও আবাসিক—দুই খাতেই গ্যাস সরবরাহ বেড়েছে। বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন এলএনজি কার্গো থেকে মহেশখালীর ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। এতে আরএলএনজি সরবরাহ কমে গিয়ে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় নিচে নেমে যায়।

আবহাওয়া পরিস্থিতির উন্নতির পর স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে পেট্রোবাংলা জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT