নোটিশ:
শিরোনামঃ
মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক ফার্মাসিস্টকে ওষুধ বিক্রেতা নয়, স্বাস্থ্যসেবার অংশ হিসেবে দেখতে হবে লন্ডনে ১ নভেম্বর ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’, ঐতিহ্য-ব্যবসা ও কমিউনিটি ঐক্যে জোর কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি এশিয়ান গেমস হকিতে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে আর আড়ালে রাখা যাবে না রাজবাড়ীতে বিদ্যুতের খুঁটি নিয়ে বিরোধ, চার পরিবারের পথ বন্ধের অভিযোগ ইবির আইন অনুষদ থেকে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ১৯ জন আরও ১১ বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, বিমানের পরিকল্পিত অর্ডার ২৫

লন্ডনে ১ নভেম্বর ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’, ঐতিহ্য-ব্যবসা ও কমিউনিটি ঐক্যে জোর

শহিদুল ইসলাম, প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে
লন্ডনে চট্টগ্রাম উৎসব ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিথি ও আয়োজকেরা

লন্ডন: চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যকে যুক্তরাজ্যে তুলে ধরার লক্ষ্যে আগামী ১ নভেম্বর রমফোর্ডের মেফেয়ার হলে অনুষ্ঠিত হবে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’।

উৎসবকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের নিউ রোডের তারা-তারে রেস্টুরেন্টে এক প্রেস ব্রিফিং ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সুজন বড়ুয়া, মোহাম্মদ আলী রেজা ও মো. মাসুদুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে মোহাম্মদ আলী রেজা উৎসবের লক্ষ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। আয়োজকদের ভাষ্য, এটি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়োজন নয়; বরং যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত চট্টগ্রামবাসীর সম্মিলিত পরিচয়, ঐতিহ্য ও গৌরবকে সামনে আনার একটি উদ্যোগ।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের সঙ্গে চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির সংযোগ আরও দৃঢ় করার পাশাপাশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য যোগাযোগ ও সহযোগিতার একটি প্ল্যাটফর্ম তৈরি করাও উৎসবের লক্ষ্য। ভবিষ্যতে আয়োজনটিকে আরও বৃহৎ পরিসরে নেওয়া এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ বিভিন্ন সাংস্কৃতিক উপাদান যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

সাংবাদিক সম্মেলনে বক্তারা যুক্তরাজ্যে সক্রিয় বিভিন্ন চট্টগ্রামভিত্তিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং কমিউনিটির বিভিন্ন অংশকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনার ওপর গুরুত্ব দেন। পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ব্যারিস্টার মনোয়ার হোসেন, আবুল মুনছুর শাহজাহান, আরশাদ মালেক, শওকাত মাহমুদ টিপু, কাউন্সিলর ফিরোজ গনি, ইঞ্জিনিয়ার মো. আলমগীর, সলিসিটর জাগির আলম, মোহাম্মদ কায়সার, মনির মাহমুদ, সুজন বড়ুয়া, মোহাম্মদ আলী রেজা, মো. মাসুদুর রহমানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, সন্দ্বীপ সমিতি ইউকে, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, চট্টগ্রাম ক্লাব ইউকে, ব্রিটিশ বাংলাদেশি ফোরামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলন শেষে আয়োজকেরা সংশ্লিষ্ট সংগঠন, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও তরুণ প্রজন্মকে উৎসবে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT