নোটিশ:
শিরোনামঃ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে
অপ্রতিম হত্যার বিচার ও চার দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌন মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার এবং শিক্ষার্থীদের ঘোষিত চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন। গোলচত্বর থেকে মিছিলটি আইন ও ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে দক্ষিণ মোড় পর্যন্ত যায় এবং পরে আবার গোলচত্বরে ফিরে কর্মসূচি শেষ হয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—অপ্রতিম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের প্রত্যাহার; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও দৃশ্যমান নিরাপত্তা জোরদার; এবং নিখোঁজ ব্যক্তিদের জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন।

মিছিল শেষে বাংলা বিভাগের শিক্ষার্থী ফারহা খানম বলেন, অপ্রতিম হত্যার শোক পালন ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতেই তারা এই কর্মসূচি করেছেন। চার দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান তারা।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূইয়া অপরাধী চক্র ও তাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তার বক্তব্যের অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। এ সময় উপাচার্য চার দফা দাবি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২০ সেপ্টেম্বর জানাজা ও দাফন শেষে অপ্রতিম হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT