নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে
অপ্রতিম হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শোক র‍্যালি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক র‍্যালি ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকরা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ক্যাম্পাস এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি তুলে ধরেন। কুবি শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন, বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রভোস্টরা।

মানববন্ধনে ইউট্যাব কুবি শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা ডিসি মহোদয় ও এসপি মহোদয়ের সঙ্গে মিটিং করেছি। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হোক। রামিসা হত্যাকাণ্ডের মতো এই হত্যাকাণ্ডেরও অতি দ্রুত বিচার সম্পন্ন করে রায় বাস্তবায়নের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা পাশাপাশি প্রশাসনকে বলতে চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা—ম্যাজিক প্যারাডাইস থেকে শুরু করে উত্তর গন্ধমতি এবং এদিকে বর্ডার গার্ডের সদর দপ্তর পর্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, অতি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক ড. শামীমা নাসরিন বলেন, ‘আমাদের দেশ এক চরম অবক্ষয় ও রাজনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে। অপ্রতিমের এই নৃশংসভাবে খুন হয়ে যাওয়াটা শুধুমাত্র একটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নয়, এটা সারা বাংলাদেশের জনগণের যে একটা দুর্দশামূলক অবস্থা তারই একটা প্রতিচ্ছবি। আমাদের দেশে যেভাবে সুস্থ রাজনৈতিক অবস্থার এবং আইনের পরিস্থিতির একটা তীব্র সংকট তৈরি হয়েছে, সেখানে প্রশাসন সবার আগে এগিয়ে আসুক।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘অপ্রতিম আমাদের সন্তান। আমরা আর কত মানববন্ধন করব? আমরা জানিয়ে দিতে চাই, শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশে যে সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের আখড়া হয়েছে, এসব দমন করতে হবে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে বিচার চাই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT