নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৩ বার দেখা হয়েছে
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হত্যার প্রতিবাদ, সুষ্ঠু বিচার ও চার দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘অপ্রতিমকে মারল কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার, তাদের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানান। একই সঙ্গে তারা পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আহ্বান জানান।

বাংলা বিভাগের শিক্ষার্থী শাহনাজ আফরোজ বলেন, ‘আমাদের ভাই অপ্রতিমের সুষ্ঠু বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। গতকাল পুলিশের প্রেস ব্রিফিংয়ে আমরা অনেক অসংগতি লক্ষ করেছি। পুলিশ বলছে, তারা তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা দেখছি, বারবার এ ধরনের ঘটনা ঘটছে কেন? আনাস নামের ছেলেটিকে নিয়েও পুলিশের দ্বিচারিতা আমরা লক্ষ করেছি।’

আরেক শিক্ষার্থী আতিক হাসান অন্তর বলেন, ‘গতকাল প্রেস ব্রিফিং দেখেই বুঝে গিয়েছি, সেখানে কোনো গাফিলতি হচ্ছে। আমাদের এসপি গোল্ড মেডেলিস্ট। আমার মনে হয়, তিনি কিশোর গ্যাং লালন-পালনের জন্যই যেন মেডেল পেয়েছেন। আপনারা জানেন, এই তুহিন কিছুদিন আগেও একটি বাইক ছিনতাই করেছে। কিন্তু সেটির কোনো বিচার হয়নি। আমি আজ যদি এখানে দুর্ঘটনার শিকার হই, আমার মনে হয় না এটার কোনো বিচার হবে। আমার মনে হয়, এই দেশে জন্ম নেওয়াটাই আমার আজন্ম পাপ।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT