
গাম্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস. কে. এনজি এমপির সঙ্গে লন্ডন বারা অব নিউহ্যামের সাবেক ডেপুটি স্পিকার ও ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর গাম্বিয়া সফরকালে ব্যারিস্টার নাজির আহমদ পার্লামেন্টে পৌঁছালে ভারপ্রাপ্ত স্পিকার তাকে স্বাগত জানান। আলোচনায় গাম্বিয়ায় ইক্বরা ইন্টারন্যাশনালের দাতব্য কার্যক্রম, আফ্রিকার অন্যান্য দেশে এসব কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা এবং সম্ভাব্য সহযোগিতার বিষয় উঠে আসে।
ব্যারিস্টার নাজির আহমদ রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার উদ্যোগের প্রশংসা করে দেশটির জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান। পরে তিনি পার্লামেন্ট ঘুরে দেখেন এবং ভারপ্রাপ্ত স্পিকারের আমন্ত্রণে অধিবেশন পর্যবেক্ষণ করেন।
গাম্বিয়ার বর্তমান স্পিকার ফাবাকারি তোমবং জাতা রাষ্ট্রীয় কাজে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডেপুটি স্পিকার সিডি এস. কে. এনজি ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।