রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘নাট্যজন সম্মাননা’ পেলেন আবুল হায়াত নজরুল বিশ্ববিদ্যালয়ে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগে ৬ কিশোর আটক তাসরুজ্জামান বাবুর কবিতা জাককানইবিতে নতুন প্রকৌশল ভবনের উদ্বোধন বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে
রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক মো. আকাশ মাহমুদ। তিনি দৈনিক কালের কণ্ঠ-এর রাজবাড়ী জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার এবং এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি।

এ ঘটনায় ছাত্রপ্রতিনিধি সাগর শিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, “গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। বিষয়টি নিয়ে আজ বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে গেলে তারা ছাত্রপ্রতিনিধিদের ওপর হামলা চালায়। আমি ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে তারা আমার ওপর হামলা করে, মোবাইল ফোন থেকে ভিডিও মুছে ফেলে এবং আবারও আমাকে মারধর করে। পরে আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই।”

আহত ছাত্রপ্রতিনিধি সাগর শিকদার বলেন, “মৈশালা-লাঙ্গলবাধ সড়কে ইজিবাইক চালকদের একটি সিন্ডিকেট রয়েছে। গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আজ বিকেলে আমরা ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে গেলে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় একজন সাংবাদিকসহ আমরা প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছি।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT