নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৩২ বার দেখা হয়েছে
741453809_1666307467809574_6453234718223596948_n

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পুরস্কার ও চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল মালেক খান এবং সমবায়ী মীর মনিরুজ্জামান বাবুসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT