নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজবাড়ীর পাংশায় দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৬৪ বার দেখা হয়েছে
679826942_939217545399509_8949612604654123893_n

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকা থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়। খনন কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায় খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপি’

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম মিয়া বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সব খাল পুনঃখনন করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পাংশার এই দুটি খালের কাজ শুরু হলো। খনন কাজ শেষ হলে এলাকার ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লক্ষ ৭৭ হাজার ৯২৭ টাকা। অন্যদিকে, পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের প্রায় ৫ কিলোমিটার খনন কাজে ব্যয় হবে ১ কোটি ২ লক্ষ ২৬ হাজার ৪৪৫ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই দুটি প্রকল্পে সাত শতাধিক অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT