নোটিশ:

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আহসান হাবিব, নওগাঁ প্রতিনিধি।
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে
Screenshot 2026-04-18 000217

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের পরনে কালো রঙের টি-শার্ট ও লুঙ্গি ছিল। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT