নোটিশ:

তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার দেখা হয়েছে
Fuel at Baliakandi

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তেল সরবরাহে রহস্যজনক সংকটের অভিযোগ উঠেছে। ডিলারদের গুদামে মজুদ থাকার দাবি থাকলেও সাব-ডিলাররা তেল না পাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, বাড়ছে ভোগান্তি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় তেল সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়াকান্দি বাজারের মৃধা স্টোর থেকে দীর্ঘদিন ধরে তেল সংগ্রহ করে বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করা সাব-ডিলাররা বর্তমানে তেল না পাওয়ার অভিযোগ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আমতলা বাজারসহ উপজেলার একাধিক বাজারের ব্যবসায়ীরা নিয়মিত তেল না পেয়ে চরম সংকটে পড়েছেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, মৃধা স্টোরে যোগাযোগ করলে তাদের জানানো হচ্ছে—“তেল নেই”। তবে স্থানীয়দের অভিযোগ, স্টোরটির গুদামে সবসময়ই পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে।

এদিকে তেল সংকটের কারণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা বালিয়াকান্দি বাজারে গিয়ে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এতে বাজারে অস্বাভাবিক ভিড় তৈরি হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। অনেকেই বিকল্প উৎস থেকে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।

পরিস্থিতি নিয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা যায় এবং কৃত্রিম সংকট দূর হয়।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ডিলার ও এজেন্টদের প্রাপ্ত তেল সঠিকভাবে বিক্রি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে।”

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি উদঘাটন করে তেলের সরবরাহ স্বাভাবিক করা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT