নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে রিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্য

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে
663830009_1453099286301496_5626399434561146558_n

রাজবাড়ীতে রিকশার চাকার সাথে গলার ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার ঝর্ণা (৬৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি, দৈনিক সমকালের বালিয়াকান্দি প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মাতা। সোমবার (০৬ এপ্রিল) সকাল পৌনে ১০ টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্না চত্ত্বর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতের জামাই কাজী হুমায়ুন কবির বলেন, সকালে একটি পারিবারিক কাজে তার শাশুড়ি সহ কয়েকজন রাজবাড়ী কোর্টে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে রিকসা যোগে তার শাশুড়ি সকালের নাস্তা খাবার জন্য শহরের সালমা হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্না চত্ত্বর এলাকায় রিকসার চাকার সাথে তার পরিহিত গলার ওড়না পেঁচিয়ে মারাত্মক ভাবে আহত হন। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার শাশুড়িকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ বেলায়েত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় রাজবাড়ী জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT