হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাতীয় সিরাত প্রতিযোগিতা শুরু—নিবন্ধন কাল থেকেই, জিতলে ৫০ হাজার টাকা! কুবি প্রেস ক্লাবের ৯ম বছরে পদার্পণ, সত্যের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল! বুটেক্স হলে চুরির আতঙ্ক! ছাত্রীদের রুমে ঢুকে ল্যাপটপ-ফোন উধাও জাককানইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত রাবি কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ওয়াশরুম-অযুখানা চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা রেলে ছড়াচ্ছে ইনোভেশন: নেপথ্যে যে তরুণ রেল কর্মকর্তা কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে
হজ ২০২৬

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের প্রথম ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়াকোবাদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সৌদি আরবের মদিনায় আয়োজিত হজ কনফারেন্স এবং দেশটির হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

সরকারি সূত্রে জানা গেছে, এবার হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। হজযাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ নজর দেওয়া হচ্ছে আবাসন, খাবার এবং পরিবহন খাতে।

ধর্মমন্ত্রী জানান, মক্কা ও মদিনায় বাংলাদেশি হজযাত্রীদের থাকার হোটেলগুলোতে সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ও লিফট সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি যাতায়াত ব্যবস্থাকে নির্বিঘ্ন রাখতে পরিবহন ব্যবস্থায় নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশেষ করে মিনায় অবস্থানকালে হজযাত্রীদের খাবার সরবরাহে স্বাস্থ্যসম্মত ব্যবস্থা নিশ্চিত করতে সার্ভিস কোম্পানিগুলোর ওপর কঠোর নজরদারি থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে খাবার বিতরণ নিশ্চিত করাও এ বছরের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে হজ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, কনস্যুলেট ও হজ মিশনের কর্মকর্তাদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবছরের মতো এবারও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বিপুল সংখ্যক বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরবে যাবেন। ইতোমধ্যে হজ নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং ফ্লাইট শিডিউল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT