ঢাকার পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

ঢাকার পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তাসহ পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকারের সঙ্গে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে তারা সহযোগিতা অব্যাহত রাখবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, যুক্তরাজ্যের Foreign, Commonwealth & Development Office (এফসিডিও)’র এক মুখপাত্র বলেন, তারা আশা করেন নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে আরও শক্তিশালী করবে।

মুখপাত্র জানান, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে।

ব্রিটিশ সরকারের ওই কর্মকর্তা বলেন, এই নির্বাচন বাংলাদেশের লক্ষ্য ও জনগণের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছিল যুক্তরাজ্য। একই সঙ্গে একটি নতুন অধ্যায়ে পদার্পণ করায় বাংলাদেশের সাধারণ মানুষকেও শুভেচ্ছা জানানো হয়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী দিনে বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং অভিবাসন ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ জোরদারের দিকেই নজর থাকবে দুই দেশের।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT