নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কটিকে বড় আবিষ্কার – সাইবেরিয়ার ইয়ামালে ৫.৫ কোটি টন তেলের খনি পেল রাশিয়া

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার দেখা হয়েছে
সাইবেরিয়ার ইয়ামালে ৫.৫ কোটি টন তেল

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইয়ামাল উপদ্বীপে প্রায় ৫ কোটি ৫০ লাখ টন মজুদের একটি বিশাল খনিজ তেলের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম নেফট্’। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করে।

সংশ্লিষ্টদের দাবি, গত তিন দশকের মধ্যে সাইবেরিয়া অঞ্চলে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে এটিই সর্ববৃহৎ। আর্কটিক বলয়ের অন্তর্ভুক্ত, উত্তর মেরুর নিকটবর্তী “ইয়ামাল উপদ্বীপে” বছরের অধিকাংশ সময় পুরু বরফে আচ্ছাদিত থাকে। বৈরী আবহাওয়ার মধ্যেই গত তিন বছর ধরে অত্যাধুনিক টু-ডি ও থ্রি-ডি সিসমিক জরিপসহ ভূতাত্ত্বিক ও হাইড্রোডাইনামিক পদ্ধতিতে অনুসন্ধান চালিয়ে খনিটির অবস্থান নিশ্চিত করা হয়।

Gazprom Neft Resumes Output at Arctic Offshore Field

প্রাথমিক হিসাব অনুযায়ী, নতুন খনিতে প্রায় ৫.৫ কোটি টন তেলের মজুদ রয়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ মানদণ্ডে ৩ কোটি থেকে ৩০ কোটি টন মজুদ থাকলে সেটিকে ‘বড় খনি’ হিসেবে ধরা হয়। সে হিসাবে এই আবিষ্কারকে বড় আকারের তেলক্ষেত্র বলেই বিবেচনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ডের চেয়ারম্যান আলেকজান্ডার দিউকভ রুশ সংবাদমাধ্যম আর,টি -কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ইয়ামাল উপদ্বীপে আমরা যে খনিটি পেয়েছি, গত ৩০ বছরে এই অঞ্চলে এমন বড় সাফল্য আর আসেনি। দক্ষিণ সাইবেরিয়ার এই দুর্গম এলাকায় আরও অনেক তেল ও গ্যাস ক্ষেত্র অনাবিষ্কৃত থাকতে পারে—আমাদের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে।”

১ কোটি ৭০ লাখ বর্গকিলোমিটার আয়তনের রাশিয়ায় স্থল ও জলভাগ মিলিয়ে অসংখ্য ছোট-বড় তেলক্ষেত্র রয়েছে। তবে আর্কটিক অঞ্চলে এই নতুন আবিষ্কার দেশটির জ্বালানি নিরাপত্তা ও রপ্তানি সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT