শেরপুরে বিশেষ অভিযানে পুলিশ থেকে লুট হওয়া শটগান উদ্ধার, আটক ১ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
শেরপুরে বিশেষ অভিযানে পুলিশ থেকে লুট হওয়া শটগান উদ্ধার, আটক ১ কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নির্বাচন ঘিরে রাজবাড়ীতে আনসার–ভিডিপির প্রস্তুতি সমাবেশ জাককানইবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের সিদ্ধান্ত ভোটে অংশ নিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন নিজেদের মধ্যে কথা বলছে এআই, পালন করছে তাদের গড়া ধর্ম “ক্রাস্টাফারিয়ানিজম” হজযাত্রীদের কোরবানির ও পরিবহন খরচ পরিশোধের শেষ সময়সীমা ৮ ফেব্রুয়ারি ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১ ভোট একটি পবিত্র আমানত: গণভোট ও ভোটাধিকার নিয়ে মুফতি আব্দুল মালেকের সতর্কবার্তা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান শুরু হয়েছে; ৪ লাখ ৯৫ হাজার ভোট এসেছে

শেরপুরে বিশেষ অভিযানে পুলিশ থেকে লুট হওয়া শটগান উদ্ধার, আটক ১

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

শেরপুর জেলার সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে পুলিশ থেকে লুট হওয়া একটি শর্টগানসহ হারেজ মিয়া (৩২) নামে এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক হারেজ মিয়া শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, আটককৃত হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ তারিখে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পেয়ে তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে চিহ্নিত অস্ত্রধারী হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে অবৈধ শর্টগানটি উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আসন্ন নির্বাচন ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT