আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে
Oplus_131072

নওগাঁর আত্রাই উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার শুঁটকিগাছা এলাকার এবাদ চেয়ারম্যানের ভাটা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রায়হান ডন (৩২) নামে ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান ডন আত্রাই উপজেলার ০২নং ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে আত্রাই উপজেলায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মাদকমুক্ত আত্রাই গড়তে পুলিশের এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT