যুক্তরাষ্ট্রের সামরিক হামলা, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের সামরিক হামলা, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসসহ একাধিক রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

ভেনেজুয়েলা সরকারের এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বিশ্ব সম্প্রদায়ের সামনে এটি প্রত্যাখ্যানযোগ্য।

সরকারি তথ্য অনুযায়ী, কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে হামলা হয়েছে। ভেনেজুয়েলার দাবি, দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের লক্ষ্যেই এই হামলা চালিয়েছে ওয়াশিংটন। তবে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, বিদেশি আগ্রাসনের মাধ্যমে ভেনেজুয়েলার সম্পদ দখলের কোনো প্রচেষ্টা সফল হবে না।

গত কয়েক মাস ধরে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক চোরাচালান বিরোধী অভিযানের নামে নৌযান ও স্থাপনায় হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে এ পর্যন্ত অন্তত ১১৫ জন নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

বর্তমানে ওই অঞ্চলে হাজার হাজার মার্কিন সেনা ও একাধিক নৌযান মোতায়েন রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। চলমান এই উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলায় বিস্ফোরণ ও হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT