নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ী অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ী অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে
নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রামে দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের স্বাস্থ্যসেনা নিশ্চিত করার লক্ষ্যে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার অত্র জোনের অধীনস্থ ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন ঘিলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে ঘিলাছড়ি এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময় দেখা যায় যে, উক্ত এলাকাটি দুর্গম পাহাড়ী অঞ্চল হওয়ায় এই এলাকার জনসাধারণ সুচিকিৎসা হতে বঞ্চিত। এমন শোচনীয় অবস্থা দেখতে পেয়ে নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি, এর নির্দেশনায় ঘিলাছড়ি এলাকাবাসীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য তাৎক্ষনিকভাবে একটি মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকা কুতুকছড়ি, ঘিলাছড়ি, বুড়িঘাট এবং আশেপাশের এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর ও বয়স্ক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বাস্থ্যসেবা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজলভ্য করা ও তাদের সার্বিক স্বাস্থ্যমান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যেগ। নানিয়ারচর জোনের মেডিক্যাল ক্যাপ্টেন আশিকুজ্জামান ও ক্যাপ্টেন শেখ নাহিদা আক্তার, সিএমএইচ রাঙ্গামাটি কর্তৃক ৮৭ পুরুষ, ১৫০ জন মহিলা ও ১৩ জন শিশুসহ সর্বমোট ২৫০ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেনা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময়, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সেনাবাহিনীর এ ধরণের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। নিয়মিত সেবা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মত প্রদান করেন এবং এমন চিকিৎসা সেনা নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট অনুরোধ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT