২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে লন্ডনে ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে লন্ডনে ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তিনি ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন রাজনৈতিক কারণে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ কারণে তিনি নতুন পাসপোর্ট পাননি। গত বছর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার পাসপোর্ট নবায়নের সুযোগ তৈরি হলেও তিনি সে সময় আবেদন করেননি।

বর্তমান আইনি ও প্রশাসনিক বাস্তবতায় বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে হলে তাকে ট্রাভেল পাস গ্রহণ করতে হচ্ছে।

এ বিষয়ে গত মাসে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে কোনো ধরনের বিধিনিষেধ নেই এবং চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব।

এদিকে বিএনপি সূত্র ও দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তারেক রহমানের।

এর আগে গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংবাদমাধ্যমকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT