নোটিশ:
শিরোনামঃ
শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ আকভানের পরবর্তী বৃষ্টিতে আমন কাটায় বিলম্ব, শস্যক্ষতির আশঙ্কা বায়োগ্যাস পল্লি গড়তে হলে আগে চাই স্থানীয় সক্ষমতা ও জবাবদিহি জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার পরিকল্পনা শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশি দল দেশীয় পণ্যে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু কাল ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে উত্তেজনা

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের অভিযোগে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। তিনি দাবি করেছেন, শাসকদলের একাংশ ও প্রশাসনের কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে প্রকল্পে বাধা দিচ্ছেন।

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর অভিযোগ তুলেছেন, শাসকদলের একাংশ ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে মসজিদ নির্মাণে বাধা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলার সফরের ঠিক আগে এমন মন্তব্য রাজনৈতিকভাবে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।

শুক্রবার বেলডাঙায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, “বাবরি মসজিদ হবেই। শাসকদল আর প্রশাসনের কিছু লোক ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে।” তার দাবি, উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক স্তরে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তিনি তৃণমূলের বেশ কিছু দলীয় কর্মসূচি থেকেও দূরত্ব বজায় রাখছেন—যা দলীয় অস্বস্তি বাড়িয়েছে। মুখ্যমন্ত্রীর সফরে তিনি অংশ নেবেন কি না, তা নিয়েও এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

বাবরি মসজিদ ইস্যুতে প্রশ্ন উঠলে হুমায়ুন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, “জগন্নাথ মন্দির করলে যদি বিতর্ক না হয় তাহলে বাবরি মসজিদের কিসের বিতর্ক?” ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে শুরু করে।

মসজিদ নির্মাণের জন্য যে জমির কথা বলা হচ্ছে, তার মালিকানা নিয়েও জটিলতা দেখা দিয়েছে। হুমায়ুন কবীরের দাবি, জমিটি তার নিজের নামে হলেও এখনো কেউ তা ক্রয় করেনি। ফলে প্রকল্পের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি জানান, পরিস্থিতি আরও জটিল হওয়া এড়াতে ইতিমধ্যে জমিটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে নীরব থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধায়কের ধারাবাহিক দলবিরোধী অবস্থান রাজ্যের শাসকদলের ভেতরে নতুন অস্বস্তি তৈরি করছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই মন্তব্য নিঃসন্দেহে মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT