কঠিন সময়েও মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি খালেদা জিয়া: তাসনিম জারা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

কঠিন সময়েও মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি খালেদা জিয়া: তাসনিম জারা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের সবচেয়ে কঠিন সময়েও তিনি দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তাসনিম জারা লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। রাজনীতি, দল–মত, মতাদর্শের ঊর্ধ্বে উঠে তার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।

তিনি আরও লিখেছেন, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তার খুব অল্প সময়ের সাক্ষাৎ হয়। এ সময় খালেদা জিয়া তাকে বলেন, “দেশে থাকো, দেশের জন্য কাজ করো।” অনেকে এই উপদেশ দিলেও বেগম খালেদা জিয়া যখন বলেন—তার গভীরতা, ইতিহাস ও সত্যতা সম্পূর্ণ ভিন্ন।

জারা লিখেছেন, জীবনের সবচেয়ে কঠিন, বেদনাদায়ক এবং অপমানের মুহূর্তেও খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি। সীমাহীন প্রতিকূলতার মাঝেও তিনি তার অবস্থান, নীতি ও বিশ্বাসের সঙ্গে কখনো আপস করেননি।

তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে বেগম খালেদা জিয়া যে ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন—তা সকলের জন্য অনুকরণীয়। তাসনিম জারা মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, “আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT