নোটিশ:

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের গভীর সমবেদনা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে
UN US

ঢাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পের পরে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছে।

ঢাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ছয়জনের মৃত্যু এবং অনেকে আহত হয়েছেন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী থেকে শুরু হয়ে ঢাকার আগারগাঁও থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অনুভূত হয়।

জাতিসংঘ বাংলাদেশের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছে। একই সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসও এক বার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT