কম্বোডিয়ায় বাস দুর্ঘটনা: সেতু থেকে পড়ে ১৬ যাত্রীর প্রাণহানি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কম্বোডিয়ায় বাস দুর্ঘটনা: সেতু থেকে পড়ে ১৬ যাত্রীর প্রাণহানি

আল-জাজিরা
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে একটি রাতের বাস সেতু ভেঙে নদীতে পড়ে ১৬ জন নিহত এবং দুই ডজনেরও বেশি যাত্রী আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে কামপং থম প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

ক্যাম্বোজা নিউজের তথ্যমতে, বাসটি ওড্ডার মেনচে প্রদেশ থেকে রাজধানী ফনম পেনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে পর্যটনকেন্দ্র সিয়েম রিপ থেকে আরও যাত্রী ওঠানোর পর ভোর ৩টার দিকে (২০:০০ GMT) যানটি একটি সেতু থেকে খালের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে মোট ৩৭ জন যাত্রী ছিলেন এবং সবাই কম্বোডিয়ার নাগরিক।

পুলিশ জানিয়েছে, রাতের রুটে পর্যায়ক্রমে ডিউটি করা দুই চালকের একজন দুর্ঘটনার সময় সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তিনি নিহতদের মধ্যে আছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, বাসটিকে পানির নিচ থেকে ক্রেন দিয়ে তোলা হচ্ছে। কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীদের সারারাতের অনুসন্ধান শেষে মৃতের সংখ্যা ১৩ থেকে বেড়ে ১৬-তে পৌঁছায়। আহতদের কামপং থম প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ন্যাশনাল রোড সেফটি কমিটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৭০০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে, যা আগের বছরের একই সময়ের প্রায় ৮০০ মৃত্যুর তুলনায় কিছুটা কম।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT