নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে কলেজ ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণামূলক ক্লাস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম, প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে
2025-11-21_155033
রাঙ্গামা‌টি, নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল) এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র জোনের কুতুকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন মাউরুম কলেজে অনুপ্রেরণামূলক ক্লাস পরিচালনা করা হয়। এছাড়াও, উক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মান উন্নয়েনের জন্য খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে কুতুকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন মাউরুম কলেজে সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগদানের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ে প্রেষণামূলক ক্লাস পরিচালনা করা হয়। উক্ত ক্লাসটি ৮৫ জন পাহাড়ী ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিএ-৯০১৫ মেজর মোঃ সায়েম আকতার সৌধ, ক্যাম্প কমান্ডার, কুতুকছড়ি আর্মি ক্যাম্প সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন। এই সময় উপস্থিত ছাত্র-ছাত্রীরা উৎসাহের সাথে উক্ত ক্লাসে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা সেনাবাহিনীতে যোগদান করার জন্য বিভিন্ন নিয়মাবলী এবং সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে জ্ঞান লাভ করে। এ সময় বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং উক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মান উন্নয়েনের জন্য ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১৫টি জার্সি, ০১ জোড়া গোল কিপার গ্লাভস ও ০২টি ফুটবল প্রদান করা হয়।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় সকল স্তরের জনগণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT