নোটিশ:

নড়াইলে সাপের কামড়ে ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে
image_2025-11-04_083758582

নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের কামড়ে হাদিয়ার রহমান খান (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাদিয়ার রহমান খান ওই গ্রামের মৃত সমশের খানের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি স্থানীয় চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে হাদিয়ার রহমান নিজ জমিতে কলাই রোপণ করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাকচি জানান, “বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে হাদিয়ার রহমান নামে এক সাপে কাটা রোগীকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT