নোটিশ:

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ইসতিয়াক আহমেদ নাবীল,শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে
গ্রাম আদালত প্রশিক্ষণ শেরপুর

গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে জেলা প্রশাসনের উদ্যোগ

(শেরপুর, ২ নভেম্বর ২০২৫): শেরপুরে গ্রাম আদালত বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসন, শেরপুর এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার শেরপুর আরিফা সিদ্দিকা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যপ্রণালী, মামলা ব্যবস্থাপনা, রেজিস্টার সংরক্ষণ, সমঝোতা প্রক্রিয়া এবং সেবাগ্রহীতার অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সবার আন্তরিকতা ও দায়িত্বশীলতা অপরিহার্য।

তারা আরও উল্লেখ করেন, স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গ্রাম আদালত গ্রামীণ পর্যায়ে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্রাম আদালতের কার্যক্রম আরও সেবামুখী ও দক্ষ করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT