নোটিশ:

রাজবাড়ীতে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে
568637921_4276328249354160_6471077308309469797_n

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে আসাদ শেখ নামে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে। সে ওই এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে।
সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘিকমলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বাধীন টীমের নিকট নেশাগ্রস্ত অবস্থায় আটক হন। পরে মোবাইল কোর্ট পরিচালনা পূর্বক মাদকদ্রব্যদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

মোবাইল কোর্টের অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে স্থানীয় পর্যায়ে মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এ ধরনের অভিযানে আরোপিত সাজা ও জরিমানার তথ্য সংশ্লিষ্ট মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী কার্যকর হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT