আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে আত্রাইবাসীর মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে আত্রাইবাসীর মানববন্ধন

আহসান হাবিব, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

নওগাঁ জেলার আত্রাই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশনটির সংস্কারের দাবিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলার সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ। এছাড়া পার্শ্ববর্তী রাণীনগর, বাগমারা ও সিংড়া উপজেলার অসংখ্য জনসাধারণও এতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন,

“আহসানগঞ্জ স্টেশন শুধু আত্রাই নয়, আশপাশের কয়েকটি উপজেলার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের এখানে নিয়মিত স্টপেজ প্রদান ও স্টেশনটির অবকাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।”

আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু শাহীন বলেন,

“আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এ অঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।”

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত জনতা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি কয়েক মিনিটের জন্য থামিয়ে দেন।

পরে বক্তারা অবিলম্বে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশনটির সংস্কার দ্রুত বাস্তবায়নের জন্য রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্টিকার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT