ঢাকায় আন্দোলনরত হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকায় আন্দোলনরত হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে
বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিজয় স্তম্ভ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব অধ্যক্ষ হারুন অর রশিদ, কুড়িগ্রাম মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর বখ্ত মিয়া।
বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা অবহেলিত। তারা ন্যায্য ভাতা থেকে বঞ্চিত। বর্তমান বাজার পরিস্থিতিতে ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।’
তারা অবিলম্বে ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘শিক্ষকদের গায়ে হাত তোলা জাতির অপমান। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT