নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে
মোহাম্মদ জাহিদ হাসান

রাজবাড়ীর কালুখালী উপজেলার গুণী সংগীতশিল্পী মোহাম্মদ জাহিদ হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ব্রেইন স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

জাহিদ হাসান ছিলেন কালুখালী উপজেলার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী। তিনি রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম হাবিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। তাঁর হাত ধরেই কালুখালীর অসংখ্য তরুণ শিল্পী সংগীত ও সংস্কৃতির পথে অনুপ্রাণিত হয়েছেন।

তাঁর মৃত্যুতে কালুখালীর সংস্কৃতি অঙ্গন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT