নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে
Capture

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ওপর থেকে সাময়িকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি। এর ফলে আগামী ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তিনি প্রথমবারের মতো ভারত সফর করবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর এটি হবে নয়াদিল্লিতে তালেবান সরকারের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম সরকারি সফর। এ কারণে মুত্তাকিকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ভারত।

তালেবানের বেশ কয়েকজন নেতা জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় থাকলেও কূটনৈতিক প্রয়োজনে মাঝে মাঝে এ ধরনের সাময়িক ছাড় দেওয়া হয়ে থাকে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নয়াদিল্লি ইতোমধ্যে আফগান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। সম্প্রতি ৩১ আগস্ট আফগানিস্তানে ভূমিকম্পের পর ভারত সেখানকার জনগণের জন্য সহায়তা পাঠিয়েছিল। তবে পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিস্তারিত বিষয়ে মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জিয়া আহমেদ তাকাল জানিয়েছেন, মুত্তাকির সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, শুকনো ফলের রপ্তানি, স্বাস্থ্যসেবা, কনস্যুলার কার্যক্রম এবং বন্দর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

সফরের আগে মুত্তাকি রাশিয়া সফর করবেন, যেখানে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, ভারত এবং মধ্য এশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT