আমরা বারবার যাত্রা করব, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে-শহিদুল আলম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমরা বারবার যাত্রা করব, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে-শহিদুল আলম

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

গাজামুখী আন্তর্জাতিক মানবিক নৌবহর সুমুদ ফ্লোটিলাতে যোগ দিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার রাতে দখলদার ইসরাইলি সেনারা এই বহরে হানা দিয়ে ১৩টি জাহাজ থেকে পরিবেশকর্মী গ্রেটা থানবার্গসহ দুই শতাধিক কর্মী ও সমাজসেবীকে আটক করেছে।

শহিদুল আলম বর্তমানে কনসায়েন্স নামের একটি বড় জাহাজে অবস্থান করছেন, যা এখনো আটক হয়নি। হামলার কয়েক ঘণ্টা আগে তিনি ফেসবুকে লিখেছিলেন—“আমরা বারবার যাত্রা করব। এই জলসীমা বা ভূমি ইসরাইলের নয়; ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে।”

বুধবার সন্ধ্যায় তিনি আরও জানান, তার “ড্রোন ওয়াচ” পর্যবেক্ষণে একটি তুর্কি জাহাজ দেখা গেলেও তৎক্ষণাৎ কোনো বিপদের লক্ষণ ছিল না।

প্রায় ৫০টি জাহাজ ও নৌকা নিয়ে গঠিত এই বহরে ৪০ দেশের পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। স্পেন থেকে যাত্রা শুরু করা বহরটি গাজা উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এতে রয়েছে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা।

গত মার্চ থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় এ উদ্যোগ বিশ্বজনীন সংহতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি ইসরাইলের অবরোধ ও অমানবিক নীতির বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী বার্তাও বহন করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT