ভারতের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

ভারতের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, ভারতের ইন্ধনেই খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, একটি মহল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তবে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।

সোমবার রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্সে পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটা মহল চেষ্টা করছে যেন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত না হয়। তাদের ইন্ধনেই খাগড়াছড়ির ঘটনাটা ঘটানোর চেষ্টা হচ্ছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এগুলো প্রতিহত করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।”

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বর্তমানে খাগড়াছড়িতে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে ফায়ার করছে। এ অস্ত্র অনেক সময় দেশের বাইর থেকে আসছে। আমি দেশের নাম বলতে চাই না, তবে সাংবাদিক ভাইয়েরা নাম বলেছেন। এই ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।”

দুর্গাপূজা সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট বন্ধ না করে এবং পূজা নির্বিঘ্নে উদযাপন হয়—সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT