নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

আত্রাইয়ে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

আহসান হাবিব, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৩ বার দেখা হয়েছে
Atrai Human Chain

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে স্থানীয় নেতাদের সমর্থনে ১১ দফা দাবি উত্থাপন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপীর অপসারণ ও বিচারের দাবিতে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “আত্রাই উপজেলা বাসীর” ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমীর ওসমান গনি, ইসলামী আন্দোলনের নেতা আখতারুজ্জামান, রানা হোসেন, রায়হান আলম, আবু শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ডা. রোকসানা হ্যাপী দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সঙ্গে জড়িত। তারা বলেন, “অবিলম্বে তাকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।”

মানববন্ধনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অবহেলা বন্ধে ১১ দফা দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে—ডা. রোকসানা হ্যাপীর অপসারণ, চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা বন্ধ, নিয়োগে দুর্নীতি তদন্ত, খাবার ও ওষুধ সরবরাহে স্বচ্ছতা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসক নিশ্চিতকরণ, ভর্তি রোগীদের আবাসন সমস্যা সমাধান, হাসপাতাল-ডায়াগনস্টিক সিন্ডিকেট ভাঙা এবং স্বাস্থ্যসেবায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT