নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

রাকসু ও সিনেট নির্বাচনে ১৪ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

রাফসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে
সংগ্রহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) এবং সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরই সাথে শেষ হয়েছে প্রার্থীতা প্রত্যাহারের সময়।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যাহারকৃত প্রার্থীদের মধ্যে ভিপি পদে ২ জন, জিএস ১ জন, ক্রীড়া সম্পাদক ১ জন, মিডিয়া সহ প্রকাশনা সম্পাদক ১ জন, সহ পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ২ জন, নারী বিষয়ক সম্পাদক ১ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১ জন, বিতর্ক সম্পাদক ১ জন, কার্যনির্বাহী সদস্য ১ জন এবং সিনেটে ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘আজ বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিল। ইতোমধ্যে সেই সময় শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১১ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৩ জন সহ মোট ১৪ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। কালকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের ইতোমধ্যে সব কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এই ধরণের দাবি কতটা যোক্তিক সেইটা বোঝাই যাচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইটা মেনে নিয়ে তারা কী অবস্থায় পড়েছে সেইটাও আমরা দেখছি। তারপরেও যদি সেইটা নিয়ে কোন আবেদন বা দাবি আমাদের কাছে আসে, সেটা নিয়ে আমরা বিবেচনা করবো।’
উল্লেখ্য, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী আগামীকাল প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT