শক্তি দিয়ে জমি দখল সম্ভব, মানুষের মন নয়: শফিকুল ইসলাম মাসুদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

শক্তি দিয়ে জমি দখল সম্ভব, মানুষের মন নয়: শফিকুল ইসলাম মাসুদ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

বরিশালের বাউফলে অনুষ্ঠিত ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের উদ্বোধন ও ফ্রি চিকিৎসা ক্যাম্পে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, শক্তি প্রদর্শন করে মাটি দখল করা সম্ভব হলেও মানুষের মন জয় করা যায় না। উদাহরণ হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাউফলের প্রসঙ্গ টানেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে এক ক্লান্তিকাল অতিক্রম করছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার শুধু পরিবর্তিত হয়নি, বরং পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এ ঘটনা ইতিহাসে বিরল এবং এর আগে কেবল নেপালে ঘটেছে।

শফিকুল ইসলাম মাসুদ সতর্ক করে বলেন, বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয়। শেখ হাসিনার পতনের উদাহরণ দিয়ে তিনি বলেন, পাহারাদাররা তাঁকে রক্ষা করতে পারেনি, তিনিও কাউকে সঙ্গে নিতে পারেননি। তাই নতুন করে কেউ স্বৈরশাসনের স্বপ্ন দেখলে একই পরিণতি ভোগ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT