রাজবাড়ীতে মোটরসাইকেল-বালি গাড়ির সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

রাজবাড়ীতে মোটরসাইকেল-বালি গাড়ির সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইঞ্জিন চালিত বালি টানা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারুয়া বাজারের ব্যবসায়ী মতিয়ার রহমান (৫৫) মারা গেছেন। এসময় তার স্ত্রী জোৎস্না বেগম ওরফে রিক্তা (৪৪) মারাত্মক আহত হয়েছেন।

মৃত্যুবরণকারী মতিয়ার রহমান উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে। তার স্ত্রী রিক্তা তার সঙ্গে মোটরসাইকেলে বালিয়াকান্দি থেকে বাড়ি ফিরছিলেন।

রবিবার দুপুরে বালিয়াকান্দি-পাংশা সড়কের সদর ইউনিয়নের শালমারা মাদ্রাসা এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহত দম্পতিকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হলে, পথে মতিয়ার রহমানের মৃত্যু হয়।

দৈনিক বিজয় নিউজ | ২৪ ঘণ্টার দৈনিক পত্রিকা

সংঘর্ষের পর স্থানীয়রা অবৈধ পটাং গাড়িটি আগুন ধরিয়ে জ্বালিয়ে দেন।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT