ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী শামীমকে ঘিরে বিতর্ক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী শামীমকে ঘিরে বিতর্ক

সাবাস বাংলদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে । তবে ভোটের আগের রাতে স্বতন্ত্র প্যানেল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘনিষ্ঠ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, এসব চ্যানেল থেকে শামীমসহ কয়েকজন নির্দিষ্ট প্রার্থীকে জেতাতে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশিত নির্দেশনায় বলা হয়, ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীদের সহযোগিতা করতে হবে এবং এই তালিকা বাইরে ফাঁস করা যাবে না। তালিকায় ভিপি পদে শামীম হোসেন (ব্যালট নং ৪২) ছাড়াও জিএস পদে আরাফাত, এজিএস পদে জাবির আহমেদ জুবেলসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

জানা গেছে, এসব নির্দেশনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এদিকে, ফেসবুকে শামীম হোসেনের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও পুনরায় সামনে আসছে।

তবে এ অভিযোগ নিয়ে শামীম বা তার নির্বাচনী টিমের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT