নোটিশ:

নওগাঁয় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আহসান হাবিব  (নওগাঁ প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৮ বার দেখা হয়েছে
Oplus_131072
Oplus_131072

নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ) দুপুর ৩টায় নওগাঁর একটি স্থানীয় হোটেল আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ-৫ (সদর) আসনের এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ স ম সায়েম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।

তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন করতে হবে।” তিনি স্থানীয় পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে সব জনশক্তিকে জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মো. মাহবুবুল আলম, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের প্রার্থী ও পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী নাজমুল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, জেলা সহকারী সেক্রেটারী ও সাবেক জেলা শিবির সভাপতি মাওলানা মারুফ আহমেদ প্রমুখ।

সমাবেশে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT