নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

কুবিতে শিক্ষার্থী সুমাইয়া আরফিন ও মায়ের হত্যায় শোক, আইন বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত

আকরাম চৌধুরী (কুবি প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে
সংগ্রহীত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আরফিন ও তার মায়ের হত্যার ঘটনায় শোক জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে হতে যাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সহযোগী সংগঠন ‘ল ক্লিনিকের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী ‘ল ফেস্ট-২০২৫’ এর অংশ বিশেষ এই আয়োজনটি হওয়ার কথা ছিল।
এর আগে আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রশাসনিক ভবনে সামনে থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ঘুরে আইন বিভাগে গিয়ে কেক কেটে এই উৎসব উদ্‌যাপন করা হয়।
এ বিষয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘ এটা আমাদের বিভাগের প্রথম বড় পরিসরের উৎসব ছিল। আমাদের শিক্ষক-শিক্ষার্থী সকলেই অনুষ্ঠান নিয়ে বেশ আগ্রহী ছিলাম। কিন্তু হুট করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে আমরা বেশ শোকাবহ হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তার মা-সহ হত্যা করা হয়েছে। আমরা নিহত সুমাইয়া আফরিনের প্রতি শোক প্রকাশ করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT