জাকসু নির্বাচন: ছাত্রদলের পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু নবীনদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জাকসু নির্বাচন: ছাত্রদলের পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়বাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মীর মশাররফ হোসেন হলের সভাপতি ও বাংলা ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সোয়া এক টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া এই প্যানেলের ঘোষণা করেন।

প্যানেলের অন্যান্য সদস্যরা হচ্ছেন: যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে মনোনয়ন পেয়েছেন সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আছেন আঞ্জুমান আরা ইকরা।

শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হিসেবে জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে তাওহিদুর রহমান খান, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক হিসেবে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) হিসেবে রুহুল আমিন সুইট এবং সহ-ক্রীড়া সম্পাদক (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু মনোনীত হয়েছেন। পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মমিনুল ইসলাম।

এছাড়া,কার্যকরি সদস্য (নারী) হিসেবে রয়েছে সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরিন নিঝুম এবং কার্যকরি সদস্য (পুরুষ) হিসেবে রয়েছে হামিদুল্লাহ সালমান, মেহেদি হাসান ও এ. এম. রাফিদুল্লাহ।

জাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার (২৯ আগস্ট) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর থেকে শুরু হবে প্রচার-প্রচারণা।

আগামী ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT