নারী শিক্ষার্থীকে হুমকির প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পালিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

নারী শিক্ষার্থীকে হুমকির প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পালিত

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে আলী হাসান কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং  সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর)  দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইটে এ বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বিক্ষোভ কর্মসূচীর সভাপতিত্ব করেন।

বিক্ষোভ কর্মসূচীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের নেতাকর্মীরা। এসময় জাকসুতে ছাত্রদল কতৃক ঘোষণাকৃত প্যানেলের প্রার্থীরা বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

জাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী বলেন, যে নারীরা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আজ তাদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। সারাদেশে নারীদের হেনেস্থা করা হচ্ছে। যেই সংগঠন ৭১ এ গণধর্ষণ চালিয়েছে সেই সংগঠনের নেতারা গণধর্ষণের হুমকি দিচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে সাইবার বুলিং করা হচ্ছে। নারীদেরকে রাজনীতি বিমুখ করা হচ্ছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা ছাত্রলীগের ছায়াতলে থেকেছে, গুপ্ত রাজনীতি করেছে, তারাই আজ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃকে হেনেস্থার শিকার হতে হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সোহাগী সামিয়াকে একটি হলের ওয়াশরুমে যাওয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র করে মব সৃষ্টি করা হয়েছিল। আমরা দেখতে পেয়েছি নারীদের এই অগ্রযাত্রাকে রুখে দিতে তারা ষড়যন্ত্র করছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে বলতে চাই অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করুন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি, জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী, এজিএস প্রার্থী আঞ্জুমান আরা ইকরা, সাজ্জাদুল ইসলাম সহ দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করেন আলী হাসান। তারই প্রতিবাদে ও শাস্তির দাবিতে এ কর্মসূচী পালন করেন জাবি শাখা ছাত্রদল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT