রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, গুজবের জবাব মিলল আলোচনায় - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, গুজবের জবাব মিলল আলোচনায়

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার সকালে পৃথকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এর আগের দিন তিনি প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের গুলশানস্থ বাসভবনে দেখা করেন। এ বৈঠক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ালেও অনুসন্ধানে জানা গেছে, মূল আলোচনার বিষয় ছিল পিলখানা ট্র্যাজেডি ও গুমের ঘটনা নিয়ে তদন্ত ও বিচার কার্যক্রম। এসব বিষয়ে সেনাপ্রধান আইনি দিকগুলো সম্পর্কে প্রধান বিচারপতির মতামত চান।

এদিকে চীন সফর শেষে ২৭ আগস্ট দেশে ফেরেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে তিনি চীনের স্থল বাহিনীর রাজনৈতিক কমিশনার জেনারেল চেন হুই-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে কৌশলগত সহযোগিতা জোরদার, জনগণের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্প উন্নয়নে চীনের সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT