নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

২০৩০ সালের পর আর থাকছে না মহাকাশ স্টেশন ISS

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৩ বার দেখা হয়েছে
iss-deorbit-infographic

২০৩০ সালের পর মহাকাশে আর থাকছে না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS)। নিয়ন্ত্রিতভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে এটি শেষমেশ ডুবিয়ে দেওয়া হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নির্জন এলাকায়, যাকে বলা হয় ‘spacecraft graveyard’।

১৯৯৮ সালে কক্ষপথে যাত্রা শুরু করা ISS মানব ইতিহাসের অন্যতম বড় বৈজ্ঞানিক প্রকল্প। পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে ভেসে থাকা এই মহাকাশ স্টেশন দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং মহাকাশ ভ্রমণের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে এর যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাচ্ছে। এ কারণে NASA ও আন্তর্জাতিক অংশীদাররা “International Space Station Transition Plan” ঘোষণা করেছে, যেখানে ২০৩০ সালের পর স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বিশেষ ডিভাইসের সাহায্যে ISS ধীরে ধীরে কক্ষপথ থেকে নামানো হবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বেশিরভাগ অংশ পুড়ে যাবে, তবে সব ধ্বংস হবে না। নিরাপত্তার কারণে ভগ্নাংশকে পাঠানো হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অচল অংশে, যেখানে পূর্বেও রুশ স্পেস স্টেশন ‘মির’ এবং শত শত পুরনো স্যাটেলাইট ডুবিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার নাম “controlled deorbit”।

NASA ইতোমধ্যে United States Deorbit Vehicle (USDV) তৈরির উদ্যোগ নিয়েছে, যা ISS-কে নিরাপদে নামাতে মুখ্য ভূমিকা রাখবে। একইসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার পরবর্তী ধাপ হিসেবে বেসরকারি খাতকে সামনে আনা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলো যেমন Axiom Space, Voyager-Airbus-এর Starlab, Blue Origin-এর Orbital Reef এবং Vast-এর Haven Station—সবাই নিজেদের আধুনিক বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির দৌড়ে নেমেছে। এর মধ্যে কিছু ২০২৭-২৮ সালেই চালু হতে পারে।

এদিকে চীন ইতোমধ্যে নিজেদের ‘তিয়ানগং’ স্টেশন সম্প্রসারণ করছে এবং ভারতও ২০৩৫ সালের মধ্যে নিজস্ব কক্ষপথ গবেষণাগার চালুর ঘোষণা দিয়েছে। NASA-র পরিকল্পনায় নতুন প্রজন্মের এসব স্টেশনে ভাড়াটিয়া হয়ে কাজ করবে মার্কিন মহাকাশচারীরা, যা মহাকাশ গবেষণাকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের নতুন যুগে নিয়ে যাবে।

বিশ্বের বিজ্ঞানীরা বলছেন, ISS-এর অবসান মানব ইতিহাসের এক বিশাল অধ্যায়ের সমাপ্তি হলেও, একইসঙ্গে এটি নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যতের বাণিজ্যিক মহাকাশ স্টেশনগুলো শুধু গবেষণাই নয়, পর্যটন ও ব্যবসায়িক খাতেও বিপ্লব ঘটাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT