নোটিশ:

ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

রুসান, ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে
DU

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে চারদিন ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত  ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতেই এই একাডেমিক বিরতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তির সময়সূচি থেকে বোঝা যায়। কোনো বিভাগ বা ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত কার্যক্রমে পরিবর্তন হলে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট দপ্তর ও বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করা উচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT