ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু নবীনদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠান

ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এর শিক্ষার্থীদের বরণ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) কাজী মোতাহার হোসেন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩য় বর্ষের শিক্ষার্থী আবরার তামিম ও মারজানা তাসনিম।

অনুষ্ঠান শুরু হয় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ কার্যক্রমের মাধ্যমে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীনদের উদ্দেশে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একাধিকভাবে একাডেমিক ও সামাজিক প্রতিষ্ঠান। এখানে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে।”

উপাচার্য আরও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, “বিশ্ববিদ্যালয় জীবনে নিজে জ্ঞান চর্চা করতে হবে এবং অন্যকেও জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে। নিয়ম-নীতি মেনে চলা শিক্ষার্থীদের দায়িত্ব।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT