ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের তিন বছরের ডিনস অ্যাওয়ার্ড প্রদান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের তিন বছরের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের তিন বছরের (২০২১, ২০২২ ও ২০২৩) ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষদের চার বিভাগ—ভূগোল ও পরিবেশ, ভূতত্ত্ব, সমুদ্রবিজ্ঞান এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স—থেকে মোট ৫৭ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়েছেন। একইসঙ্গে গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে ৮ শিক্ষক ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া কিউ-ওয়ান জার্নালে প্রকাশনার জন্য ২২ জন শিক্ষক ও ১ জন কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরিটাস অধ্যাপক ড. নজরুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মেধার অন্যতম ভিত্তি হলো পরিশ্রম। সাফল্যের পেছনে অনেকের অবদান থাকে। এ ধরনের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব কী।” তিনি পরিবার ও শিক্ষাজীবনের ভারসাম্যের দিকেও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, মেধার স্বীকৃতি দিতে পারা এক ধরনের সার্থকতা। গবেষণায় প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সততা, পরিশ্রম ও মেধা দিয়ে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ডিনস অ্যাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, গবেষকরাও অনুপ্রাণিত হন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কর্মজীবনে সফল হতে কঠোর পরিশ্রম ও সততা অপরিহার্য। ভাগ্যের ভূমিকা থাকলেও অধ্যবসায়ই সাফল্যের মূল চাবিকাঠি।

জাতীয় সঙ্গীত পরিবেশন ও ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং গবেষণা কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

🏆 গবেষণায় ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা

ক্যাটাগরি শিক্ষক বিভাগ
অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স
অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া ভূতত্ত্ব
সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসাইন ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স
সহযোগী অধ্যাপক ড. আছিব আহমেদ ভূগোল ও পরিবেশ
সহকারী অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম ভূতত্ত্ব
সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান সমুদ্রবিজ্ঞান
প্রভাষক মো. মমিন ইসলাম আবহাওয়া বিজ্ঞান
প্রভাষক ফরহাদ হোসাইন ভূতত্ত্ব

🏅 ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা (২০২১-২০২৩)

🌍 ভূগোল ও পরিবেশ বিভাগ

সেশন শিক্ষার্থীর নাম
২০১৭-১৮ আবির মাহমুদ
২০১৮-১৯ জান্নাতুল নাঈম রাসা, আফরিন সারাবনি, মো. তানহীর হোসাইন
২০১৯-২০ জায়ান সাওসান জান্নাত, আদিলা আফজাল, সাদমান রাফিদ, ফারিহা তাবাসসুম ইমা, মায়িশা মালিহা

🪨 ভূতত্ত্ব বিভাগ

সেশন শিক্ষার্থীর নাম
২০১৭-১৮ আনিকা নাওয়ার মায়েশা, সুবাহাশ সুবাহ চৌধুরী, অনুপম হাসিব রোজ, খন্দকার মাসুম বিল্লাহ
২০১৮-১৯ উম্মে হাবিবাহ মারজান, জহুর আহমেদ, শিহাব হোসাইন, মো. সিয়াম হোসাইন, মো. মাহফুজ আলম, নুসরাত নাহিয়ান ফাতেমা, রাকিবুল হাসান বাঁধন
২০১৯-২০ উৎসব বসাক, ওমর ফারুক, তাসফিয়া বিনতে মাহমুদ, ফ্লোরেন্স ইরা গোমেজ, তাসমিয়া আক্তার তমা, মো. রাকিবুর রহমান

🌊 সমুদ্রবিজ্ঞান বিভাগ

সেশন শিক্ষার্থীর নাম
২০১৭-১৮ সাদিয়া হক সাদী, রিফাত আরা নিরা, আব্দুল হামিদ খান ভাসানী, হাসিবুল হাসান, স্বচ্ছ রহমান
২০১৮-১৯ মো. তাহিদুল ইসলাম, সাদিয়া নাসরিন সারা, ইফফাত সানজিদা, ইশতিয়া শাহানামা, মাহিয়া খন্দকার, মো. জাহাঙ্গীর আলম, এশহিম আহমেদ নোরা
২০১৯-২০ সাজিদুর রহমান সাজিদ, মো. ফয়সাল আহমেদ, নাইমা তাসনিম সরকার, মুন্নী আক্তার

🌪️ ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ

সেশন শিক্ষার্থীর নাম
২০১৭-১৮ আজকা তাওহীদা দৈবি, আয়েশা আক্তার নিলা, মাহির অনন্য মাহমুদ
২০১৮-১৯ মো. ওয়ালিদ হোসেন তামিম, মাহবুবা হাসনাত ছোয়া, মো. আলী আহমেদ, খাদিজা আফরিন নিহা
২০১৯-২০ মাসুদা আফরিন, ইসমাত তাহসিন মাহমুদ, নূরমহল নিলা, সায়েমা নূরজাহান, ইফতেখার আহমেদ, নাঈম সামাদ, উম্মে সাদিয়া শিমলা, নাজিফা তাসনিম

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT