কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইকসু সংবিধি প্রণয়ের আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইকসু সংবিধি প্রণয়ের আহ্বায়ক কমিটি গঠন

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান, এবং সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান।

সদস্যদের মধ্যে রয়েছেন:

  • ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান

  • দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান

  • আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ তোজাম্মেল হোসেন

  • ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ নজিবুল হক

  • আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান

  • অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ

বহিরাগত সদস্য হিসেবে আছেন:

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হক

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাফর উল্লাহ তালুকদার

  • বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী

গঠিত কমিটিকে যত দ্রুত সম্ভব ইকসু’র সংবিধি প্রণয়ন করে ইবি উপাচার্যের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান বলেন, “আমি শুনেছি তবে এখনও আনুষ্ঠানিক চিঠি হাতে পাইনি। যেহেতু বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে, আগামী শনিবার সবাইকে নিয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT